ওয়াজেদুর রহমান


কনক বিএনপি মনোভাবাপন্ন যাদেরকেই মিডিয়ায় কাজ করতে দেখেছি তাদের কাউকেই কখনো দেখিনি যে তারা তাদের রাজনৈতিক পরিচয় গোপন রেখে চলেছে, তারা তাদের রাজনৈতিক পরিচয় দিয়েই মিডিয়ায় কাজ করছে। বিএনপির সাথে জামায়াতের পার্থক্যটা দেখলাম এখানেই, চরম ছল-চাতুরে এই সংগঠনটির রাজনৈতিক আদর্শ লালনকারী গণমাধ্যমের লোকজন অতি কৌশলে তাদের রাজনৈতিক পরিচয় গোপন করে মিডিয়ায় কাজ করছে। আর যাঁরা মনে করেন যে কে কোন দলকে সমর্থন করলো আর না করলো-এটাতে আমাদের কিছু যায় আসে না, তাদের সবিনয়ে বলছি আপনার এই লেখাটা পড়ার দরকার নাই। 

নীলফামারীতে কর্মরত জামায়াত মনোভাবাপন্ন গণমাধ্যম কর্মীরা তারা তাদের রাজনৈতিক পরিচয় গোপন রেখেই স্ব স্ব মিডিয়ায় কাজ করছে। কোন রাজনৈতিক চিন্তা-চেতনা ধারণ-এটাতে সবার অধিকার আছে। যতক্ষণ পর্যন্ত না তা আইন দ্বারা নিষিদ্ধ হয়। কিন্তু রাজনৈতিক পরিচয় গোপন করা এটা এক ধরণের ছল-চাতুরী ছাড়া আর অন্য কিছুই নয়। আর আমরা জামাতীদের এই ছল-চাতুরীতে সায় দিচ্ছি ! বিভিন্ন জনগুরুত্বসম্পন্ন প্রতিষ্ঠানে তাদের নেতৃত্বের আসনে বসাচ্ছি। এ সবের কোন কিছুই রাজনৈতিক পরিচয় গোপন রেখে করা যাবে না। তাদের চিহ্নিত না করার কারণে তারা এমন এমন জায়গায় দ্বন্দ্ব-ফ্যাসাদ লাগিয়ে রেখেছে আপাতদৃষ্টিতে তা মনে হতে পারে ‘পেশাগত দ্বন্দ্ব’, কিন্তু তা মোটেই ‘পেশাগত দ্বন্দ্ব’ নয়। এই দ্বন্দ্বটা রাজনৈতিক। তারা তাদের মতো করে সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়।
সম্প্রতি নীলফামারীতে প্রেসক্লাবের যে কমিটি গঠন করা হয়েছে, এর নিন্দা জানানোর কোন ভাষা আমার জানা নাই। প্রেসক্লাবের এই কমিটিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

সমাজের সুশীলদের সমর্থন নিয়ে কিভাবে নৈতিক স্খলনের অভিযোগে অভিযুক্ত আর বর্ণচোরা জামাতীদের দিয়ে প্রেসক্লাব গঠন করা হলো। রাজনৈতিক পরিচয় যথাযথভাবে দিয়েই প্রেসক্লাবের নেতৃত্বে আসতে হবে। যারা কমিটিতে আছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তার পরিবারের কি ভূমিকা ছিল-এটা লিখিতভাবে সংরক্ষণ করতে হবে। কোন অবস্থাতে এর ব্যত্যয় ঘটানো যাবে না। যাঁরা যাঁরা সামাজিক ও রাজনৈতিক ভাবে এই বর্ণচোরা জামাতীদের পৃষ্ঠপোষকতা করছে উদ্ভূত পরিস্থিতির জন্য দায়ভার তাদেরকেই নিতে হবে।

সামাজিক প্রতিরোধ ছাড়া এই লুইচ্ছাদের প্রতিহত করার আর কোন রাস্তা খোলা নাই। কাউকে কোথাও থেকে সরিয়েও দিতে বলি না, আর অপদস্থ করার কথাও বলি না, শুধু বলেছি, তারা তাদের রাজনৈতিক পরিচয় স্বীকার করেই যেন কোন প্রতিষ্ঠানের নেতৃত্বের আসনে বসে। সব ডিপার্টমেন্টেই তো এটা করা হচ্ছে, সবার রাজনৈতিক পরিচয় অনুসন্ধ্যান করা হয়। প্রেসক্লাবের মতো এতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কে কোন দলকে সমর্থন করে এটার বিষয়ে কোনই বিবেচনা নাই, এটা কি করে হতে পারে।

লেখক : গণমাধ্যমকর্মী।