নাগরপুরে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী ২০২১ দিবস পালন করা হয়েছে। আজ ৯ ডিসেম্বর আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস। “রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় নাগরপুরে দিবসটি পালিত হয়েছে।
এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে নাগরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা স্বারক ৭১ প্রাঙ্গনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উদ্যোগে পুস্পস্তবক অর্পণ ও মানববন্ধন এবং উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন এর সভাপতিত্বে ও খুরশীদুন্নাহার ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমসহ সকল ইউনিয়নের কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধারা । জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। ৯ ডিসেম্বর ২০১৭ তারিখে বাংলাদেশে প্রথমবারের মতো সরকারিভাবে আর্ন্তজাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
(এসএম/এসপি/ডিসেম্বর ০৯, ২০২১)
