মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচি, প্রবীণ জীবন মান উন্নয়ন কর্মসূচি ৬নং চর আমানউল্লাহ ইউনিয়ন, কৈশোর কর্মসূচির উদ্যোগে, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী মানববন্ধন আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় সুবর্ণচর উপজেলা প্রেসক্লাব সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম সুমন, নির্বাহী পরিচালক, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার, জমাব হান্নান মোল্লা, প্রশাসনিক কর্ম কর্তা ও ফোকাল পারসন্স সমৃদ্ধি কর্মসূচি, জাজির হোসেন ইপিসি সমৃদ্ধি কর্মসূচি, মোঃ কেফায়েত উল্যা সমাজ উন্নয়ন কর্মকর্তা সমৃদ্ধি কর্মসূচি সিরাজুল ইসলাম সদস্য প্রবীণ কমিটি, রুমন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক ইউনিয়ন যুব কমিটি প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দুর্নীতি আমাদের সমাজে বড় ধরণের একটি ব্যাধি হিসেবে কাজ করছে। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নৈতিকতা বিবর্জিত জীবনই দুর্নীতি মুক্ত বাংলাদেশের অন্তরায়। তাই তরুণদের মাধ্যমে এর প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।

তারা আরো বলেন, নতুন প্রজন্মকে প্রাথমিক পর্যায় থেকেই দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে হবে। প্রাথমিক পর্যায়ে এর কুফল সম্পর্কে সচেতন করা গেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সহজ হবে।

এ সময় বক্তারা দুর্নীতি রোধে বিভিন্ন জনসচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করার অনুরোধ জানান।

(আইইউএস/এএস/ডিসেম্বর ০৯, ২০২১)