রাজবাড়ীর জেলা জজ নিলুফার সুলতানার প্রত্যাহার দাবিতে ঢাকায় মানববন্ধন বিক্ষোভ
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর জেলা জজ নিলুফার সুলতানাকে প্রত্যাহার ও গত মার্চ মাসে রাজবাড়ীতে আদালত চলাকালে জেলার কালেক্টরেট ভবনের সামনের সড়কে আইনজীবীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে জেলা দায়রা জজের কর্মচারীদের সংঘবদ্ধ হামলার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন রাজবাড়ী জেলার সর্বস্তরের আইনজীবীরা।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ওই বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় 'রাজবাড়ি সাধারণ আইনজীবী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. ওমর আলী এবং সদস্য সচিব মো. মোরশেদের নেতৃত্বে রাজবাড়ী জেলার আইনজীবীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বলা হয়, রাজবাড়ীর সর্বস্তরের আইনজীবীরা মনে করেন ৯ মাস আগে সংঘটিত আইনজীবী লাঞ্ছনার ঘটনার বিষয়ে আইন মন্ত্রণালয়ের সচিবের আশ্বাসের প্রেক্ষিতেও আশানুরুপ কোন অগ্রগতি হয়নি। আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ঐতিহ্যবাহী রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্যরা অত্যন্ত যত্নবান। কিন্তু রাজবাড়ীর কোন কোন আইনজীবী সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে নানাভাবে হয়রানি, বিড়ম্বনা ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন। এতে বিচারপ্রার্থী জনগণও হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছেন, যা কোনক্রমেই কাম্য নয়।
বক্তারা বলেন, সরকারী নিয়ম-নীতির তোয়াক্কা না করে রাজবাড়ী জেলা জজ আদালতে পছন্দ মাফিক কতিপয় কর্মচারী নিয়োগ করা হয়েছে। এদিকে পাঁচ মাস আগে আদালত চলাকালীন সময়ে কর্মঘণ্টা ফাঁকি দিয়ে আদালতের বাইরে আইনজীবীদের উপর হামলার ঘটনায় দায়ী কর্মচারীদের বিরুদ্ধে দৃশ্যমান আইনানুগ কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
কর্মসূচি থেকে আইনজীবীরা প্রধান বিচারপতির নিকট বিভিন্ন দাবি উপস্থাপন করেন।
মানববন্ধন কর্মসূচি শেষে আইনজীবীদের পক্ষ থেকে রাজবাড়ি জেলা বার অ্যাসোসিয়েশনের স্বত্ত্ব দখলীয় জমিতে অবৈধভাবে মার্কেট নির্মাণ এবং জজ আদালতের কর্মচারী কর্তৃক আইনজীবীদের ওপর হামলার ঘটনার সুষ্ঠু বিচারসহ রাজবাড়ীর বিচারঅঙ্গনে বিদ্যমান অনিয়ম ও বৈষম্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে প্রধান বিচারপতি বরাবর
(পিএস/এসপি/ডিসেম্বর ০৯, ২০২১)
