মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : স্বামী সুশান্ত রায়ের সাথে অ‌ভিমান ক‌রে শিশুসন্তান কোলে নি‌য়ে ট্রেনের নি‌চে ঝাঁপ দি‌য়ে সন্তান সায়ন রায় (২) ও নিজের মৃত্যু নিশ্চিত করেছে স্ত্রী স্বপ্না রায় (২৪) । বৃহস্প‌তিবার (৯ ডি‌সেম্বর) সন্ধ্যায় মির্জাপুর উপ‌জেলার নয়াপাড়া রেলক্রসিং এলাকায় এ মর্মান্তিক দূঃঘটনা ঘ‌টে। প‌রে পুলিশ স্বপ্না ও তার সন্তানের মরদেহ উদ্ধার করে।

গোড়াই ইউনিয়ন পরিষদের সদস্য বিল্লাল হো‌সেন জানান, স্ত্রী স্বপ্না ও স্বামী সুশান্ত রায় দুইজনই নয়াপাড়া এলাকায় দর্জির কাজ ক‌রে। সম্প্রতি স্বামী ও স্ত্রীর ম‌ধ্যে পারিবারিক কলহ চল‌ছিল। এ‌তে স্বামীর ওপর ক্ষিপ্ত হ‌য়ে শিশু সন্তান‌কে নি‌য়ে ট্রেনের নি‌চে ঝাঁপ দিলে ট্রেনে কাটা প‌ড়ে ছে‌লে ও মা ঘটনাস্থ‌লেই মারা যায়।

জয়দেবপুর রেলও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ (উপ পরিদর্শক) মো. শহিদুল্লাহ বলেন, স্থানীয়‌দের মাধ্যমে দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থে‌কে মা ও সন্তা‌নের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

(এসএম/এসপি/ডিসেম্বর ১০, ২০২১)