টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) টাঙ্গাইল শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠন অংশগ্রহণ করে।

মানববন্ধন চলাকালে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এএসএম সাইফুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির(বেলা) ম্যানেজার মীর জালাল আহমেদ, লৌহজং নদী সুরক্ষা কমিটির সভাপতি ডা. সৈয়দ আবদুর রহমান, অধ্যাপক আব্দুল রাজ্জাক, প্রকাশনা সংস্থা ছায়াবীথির উপদেষ্টা আজহারুল ইসলাম খান, বেলার গৌতম চন্দ, ইকো বøকের শামীম হোসেন, মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা শেলী প্রমুখ। এছাড়া পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী, সেবক, উবিনীগ, গ্রীণক্লাব ইত্যাদি সংগঠন মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্যের ধারাবাহিকতা পরিচালনা করেন, সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক ও বেলা’র সদস্য সহিদ মাহমুদ। টাঙ্গাইল জেলার ১২টি উপজেলায় ২৮৩টি ইটভাটার মধ্যে ১৫৩টি অবৈধ ইটভাটা রয়েছে।

(এসআইএম/এএস/ডিসেম্বর ১৩, ২০২১)