শহীদ বুদ্ধিজীবী দিবসে ফরিদপুরের স্বাধীনতা মঞ্চে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার্ঘ্য
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে শহরের স্বাধীনতা মঞ্চে সব শ্রেণীর মানুষের শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সকাল নয়টায় ফরিদপুর শহরের কোট কম্পাউন্ড স্বাধীনতা মঞ্চে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন ফরিদপুর সদর তিন আসনের এমপি পক্ষে। এরপর ফরিদপুর জেলা প্রশাসন জেলা পুলিশ বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সংগঠন ও অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর পৌরসভা ফরিদপুর প্রেসক্লাব, সরকারি রাজেন্দ্র কলেজ, সারদা সুন্দরী মহিলা কলেজ, সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এর আগে এক মিনিট নীরবতা ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ সকাল, দশটায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং সন্ধ্যায় স্বাধীনতা মঞ্চে মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠিত হবে।
(ডিসি/এসপি/ডিসেম্বর ১৪, ২০২১)
