মধ্যরাতে চুরি ঠেকালেন মেম্বার প্রার্থী ইমরান
মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : বৈদ্যতিক আলো নিভিয়ে কনকনে শীতের রাতে পরিবারের লোকজন তখন ঘুমিয়ে। ঠিক তখনই এক মেম্বার প্রার্থীর তৎপরতায় চুরি সংঘটিত হওয়া থেকে রক্ষা পেলো একটি পরিবার। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামে।
জানা যায়, বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মধ্যরাতে জগন্নাথপুর গ্রামের মৃত মনির মিয়ার বসত ঘরের পেছনের দরজা ভেঙে চোর সন্দেহে এক যুবক প্রবেশ করে। এসময় মনির মিয়ার ছেলে গাড়ি চালক জসিম মিয়া প্রকৃতির ডাকে সাড়া দিতে বাতরুমে যেতে গিয়ে দেখতে পান সেখানে এক যুবক ঘরের দরজা ভেঙে দেয়াল ঘসে দাঁড়িয়ে আছে। ওই যুবককে হটাৎ দেখে হতভম্ব বনে যান জসিম। ওই সময় আওয়াজ শুনতে পেয়ে ঘুমে থাকা পরিবারের অন্য সদস্যরাও এগিয়ে আসেন।
খবর পেয়ে তাৎক্ষণিক ওই বাড়িতে উপস্থিত হন মেম্বার প্রার্থী ইমরান আহমদসহ স্থানীয় লোকজন।স্থানীয়রা পরিচয় জানতে চাইলে সে জানায়,তাঁর নাম রুবেল মিয়া, গ্রামের বাড়ি সদর উপজেলার কনকপুর ইউনিয়নের রাখা গ্রামে। তবে কী উদ্দেশ্যে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেছে তার কোন সদুত্তর দিতে পারেনি ওই যুবক।
পরিবারের লোকজন জানান, যদি দেখতে না পেতাম আমরা, তাহলে ঘুমে থাকার সুযোগে সবকিছু নিয়ে নিরাপদে পালিয়ে যেতো সে।
খবর পেয়ে রাত দেড়টার দিকে সেখানে উপস্থিত হন মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বশির আহমদ। এসময় হাতবাঁধা অবস্থায় ওই যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তরের সময়ে ওই যুবকের কাছ থেকে উদ্ধার হওয়া দুটি মানিব্যাগ ও একটি মোবাইল ফোনও তুলে দেয়া হয়।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বশির আহমদ বলেন, তাঁর আচরণে ধারনা করছি সম্ভবত চোর না, পাগল হবে।
মেম্বার প্রার্থী ইমরান আহমেদ জানান, রাতে যখন গ্রামের মানুষ ঘুমিয়ে পড়ে ঠিক তখনই খবর পাই ওই বাড়িতে চুর ধরা পড়ার। সাথে সাথে আমি ওই বাড়িতে উপস্থিত হয়ে থানায় যোগাযোগ করি। তিনি বলেন, এলাকায় চুরিসহ যেকোন ধরনের অপরাধ সংঘটিত হলে আমি সবসময়ই সোচ্চার থাকার চেষ্টা করি।
(একে/এসপি/ডিসেম্বর ১৭, ২০২১)
