এসকে সুলতান : শ্রমিক ছাটাই নির্যাতন মামলা হামলা বন্ধ পোশাক শ্রমিক ও শ্রমিক নেত্রী বিন্দদের নামে দায়ের কৃতৃ মিথ্যা মামলা প্রত্যাহার ইপিজেটসহ সকল সেক্টরে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত। ট্রেড ইউনিয়ন এর মাধ্যমে মালিক শ্রমিক সুসম্পর্ক গড়ে শিল্প ও দেশকে আরও উন্নয়ন করতে হবে। শ্রমিক স্বার্থ বিরোধী ধারা বাতিল করে গনতান্তিত শ্রম আইন প্রনয়নের দাবি জানান শ্রমিক নেতারা।

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকালে মিরপুরে মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপত্বি করেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সালেহা ইসলম সান্তনা ও সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ আল আমিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ মেজবাহ। আরো উপস্থিত ছিলেন,জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নুরল আমিন, মোঃ রুহুল আমিন সুমন, মোঃ হুজুর মোর্শেদ আলী, মোঃ লিটন, নুর নাহার সাথীসহ বিভিন্ন সংগঠনের নেত্রী বিন্দ ও শ্রমিকরা।

(এস/এসপি/ডিসেম্বর ১৭, ২০২১)