নারায়ণগঞ্জে বীরমুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সংবর্ধনা
মোঃ শান্ত, নারায়ণগঞ্জ সদর : মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখায় নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। যাদের মধ্যে রয়েছে ১ জন অবসরপ্রাপ্ত ডিআইজি, ১ জন পুলিশ সুপার, ১ জন পুলিশ পরিদর্শক, ১ জন এসআই, ১জন এটিএসআই ও ২ জন কনস্টেবল সহ মোট ৭ জনকে এ সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার (১৮ ডিসেম্বর) পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে বিকালে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি শফিউল ইসলামের সঞ্চালনায় ও পুলিশ সুপার নারায়ণগঞ্জ, মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএম, বার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নারায়ণগঞ্জ মোস্তাইন বিল্লাহ ও প্রাক্তন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নারায়ণগঞ্জ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিবি জায়েদ পারভেজ সহ জেলার অনান্য পুলিশ সদস্যরা ও পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।
সংবর্ধিত সম্মানিত পুলিশ বীর মুক্তিযোদ্ধারা হলেন, অবসরপ্রাপ্ত ডিআইজি মোঃ মকবুল হোসেন ভূইয়া, শহীদ সহকারী পুলিশ সুপার মানিক শিকদার, শহীদ পুলিশ পরিদর্শক আব্দুল খালেক, অবসরপ্রাপ্ত এসআই মোঃ শাহ আলম, অবসরপ্রাপ্ত এটিএসআই খন্দকার জুলহাস, অবসরপ্রাপ্ত কনস্টেবল মোঃ আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত কনস্টেবল জালাল আহম্মেদ কে এই সংবর্ধনা প্রধান করা হয়।
(এস/এসপি/ডিসেম্বর ১৮, ২০২১)
