স্টাফ রিপোর্টার : মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করছে বিএনপি। রবিবার দুপুর সোয়া ২টার দিকে জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক শামসুল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিজয় শোভাযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হয়।

এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয় শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল মাহমুদ টুকু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামসহ কেন্দ্রীয় নেতারা শোভাযাত্রায় অংশ নিয়েছেন।

এছাড়া যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সেলিমুজ্জামান সেলিম, আব্দুস সালাম আজাদ, সহ-তথ্য বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, মো. মোরশেদ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিজয় শোভাযাত্রায় অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে মির্জা ফখরুল বলেন, এই বিজয় শোভাযাত্রার মাধ্যমে বাংলাদেশের মানুষ জেগে উঠবে।

তিনি আরও বলেন, বিজয় শোভাযাত্রা নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে শান্তিনগর মোড় এবং ফকিরাপুল মোড় হয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।

(ওএস/এসপি/ডিসেম্বর ১৯, ২০২১)