ডিএমপির মাদকবিরোধী অভিযানে আটক ৬৯
স্টাফ রিপোর্টার : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৬৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এ তথ্য জানান।
তিনি আরও জানান, আটকদের কাছ থেকে ২ হাজার ৪১ পিস ইয়াবা, ৩২৫ গ্রাম ৪৩ পুরয়া হেরোইন, ১ কেজি ৩৬৭ গ্রাম গাঁজা ও ২৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
(ওএস/এএস/ডিসেম্বর ২৫, ২০২১)
