দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা ক্রিকেট কমিটির এক সভা শনিবার ২৫ ডিসেম্বর বিকেলে শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলার সভাপতিত্বে এতে অনূর্ধ্ব ১৪ দল গঠন এবং কোচ ম্যানেজার নিয়োগ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয় এতে মোহাম্মদ ইমরান কে কোচ এবং নিক্কন কে ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়া হয়।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোসলেম উদ্দিন সহ-সভাপতি মজিবুল হক ফিরোজ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, ফুটবল কমিটির চেয়ারম্যান খায়ের মিয়া, যুগ্ম সম্পাদক মোখলেসুর রহমান বাবলু সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনূর্ধ্ব ১৪ ক্রিকেট প্রতিযোগিতায় আগামী পয়লা জানুয়ারি ফরিদপুর জেলা দল খেলবে গোপালগঞ্জের বিপক্ষে। শরীয়তপুর স্টেডিয়ামে এই খেলাটি অনুষ্ঠিত হবে।

(ডিসি/এএস/ডিসেম্বর ২৫, ২০২১)