দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে ফাইন আর্ট সোসাইটি উদ্যোগে ৪ দিনব্যাপী চিত্রাংকন প্রদর্শনী শনিবার ২৫ ডিসেম্বর থেকে শহরের শিশু একাডেমীতে অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। 

১২ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ প্রদর্শনীর সফলতা কামনা করেন।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন আপনার সন্তানকে বেশি বেশি করে সামাজিক কর্মকাণ্ডে কাজ করার উৎসাহ প্রদান করবেন। এতে তারা অনেক কিছু জানতে পারবেন পরে তিনি একটি বোর্ডে স্বাক্ষর করে চিত্রাংকন এর উদ্বোধন করেন।

তিনি প্রতিযোগিতার আয়োজন করার জন্য ফাইন আর্ট সোসাইটিকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে আরো ভালো শিল্পী এখান থেকে বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাশিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পী রেজাউল করিম জুয়েল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাইন আর্ট সোসাইটির সভাপতি শিল্পী সাজেদুল ইসলাম তাতা।

অনুষ্ঠানে মোট ৩৪ টি ছবি প্রদর্শন করা হয়। এতে ২৫ জন শিল্পীর ছবি প্রদর্শিত হয়।

অনুষ্ঠানটি প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে বলে জানানো হয়।

(ডিসি/এএস/ডিসেম্বর ২৫, ২০২১)