দিলীপ চন্দ, ফরিদপুর : প্রতিপক্ষ মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চলতি লীগে জয়ের ধারা অব্যাহত রেখেছে আবাহনী ক্রীড়াচক্র ।শনিবার ২৫ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত খেলায় দ্বিতীয়ার্ধে বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন ইসমাইল। তার দেওয়া ওই গোলের ব্যবধানেই ম্যাচে জয়লাভ আবাহনী ক্রীড়াচক্র। এর আগে প্রথমার্ধে উভয় দল আক্রমণ প্রতিআক্রমণ এর মধ্যে দিয়ে খেলেও কোন কোন গোল না হবার কারণে প্রথমার্ধে খেলা গোলশূন্য ড্র থাকে।

গুরুত্বপূর্ণ এই খেলাটি পরিচালনা করেন রেফারি হুমায়ুন কবির, সহকারী রেফারি মোঃ ফেরদৌস ও মোস্তাফিজ । চতুর্থ রেফারি জহিরুল ইসলাম জিন্নাহ। প্রতিযোগিতায় রবিবারের খেলায় মোকাবেলা করবে লক্ষ্মীপুর যুব সংঘ বনাম শফিউদ্দিন স্মৃতি সংঘ।

(ডিসি/এএস/ডিসেম্বর ২৫, ২০২১)