দিলীপ চন্দ, ফরিদপুর : বঙ্গবন্ধু ফরিদপুর জেলা প্রথম বিভাগ ফুটবল লিগে বড় ব্যবধানে জয়লাভ করেছে শফিউদ্দিন স্মৃতি সংঘ । আজ রবিবার ২৬ আল্লাহ ডিসেম্বর তারা প্রতিপক্ষ লক্ষ্মীপুর যুব সংঘ কে ৫-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে উমর জুনিয়ার হ্যাটট্রিক করেন। আর একটি করে গোল করেন হৃদয়ও আরমান। বিজয়ী দল খেলার প্রথমার্ধে তিন শূন্য গোলে এগিয়ে ছিল।

এদিকে চলতি লীগে প্রথমবার মত এইদিন সিনিয়র রেফারিদের দ্বারা ম্যাচ পরিচালনা করা হয়। যার কারণে অন্যান্য খেলার চেয়ে এই ম্যাচটি দারুণভাবে পরিচালনা করতে সক্ষম হন অভিজ্ঞ রেফারি বৃন্দ। গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন রেফারি জহিরুল ইসলাম জিন্নাহ, মিনার বিশ্বাস, তোফাজ্জল হোসেন ও রেজাউল করিম।

(ডিসি/এসপি/ডিসেম্বর ২৬, ২০২১)