আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুর সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন পরিষদের সদ্য বিজয়ী চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন ইউপি সচিব মোঃ সেলিম লস্কার।

এসময় নবকাম কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, ইউপি চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন, ইউপি সচিব সেলিম লস্কর সহ ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্যা বেক্তিবর্গ প্রমুখ।

বিজয়ী চেয়ারম্যান সাইফুর রহমান তার স্বাগত বক্তব্য বলেন, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আপনারা যারা আমাকে এই চেয়ারে দায়িত্ব দিয়েছেন, তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত পাঁচ বছরে যারা এই ইউনিয়নের পরিচালনা করেছেন তাদের থেকে আমরা শিক্ষা নিয়ে আগামী দিনে মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ে তুলবো। সকলের সহযোগিতা পাবো বলে আশা করি।

দোয়া মাহফিলের মধ্যেদিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

(এএনএইচ/এএস/ডিসেম্বর ২৮, ২০২১)