বঙ্গবন্ধু ফরিদপুর প্রথম বিভাগ ফুটবল লিগ
শেখ জামাল ক্রীড়া চক্রের টানা চতুর্থ জয়
দিলীপ চন্দ, ফরিদপুর : বঙ্গবন্ধু ফরিদপুর প্রথম বিভাগ ফুটবল লিগে টানা চতুর্থ জয় পেয়েছে শেখ জামাল ক্রীড়াচক্র। বুধবার বিকেলে অনুষ্ঠিত খেলায় তারা প্রতিপক্ষ লক্ষ্মীপুর যুব সংঘ কে ৫-২ গোলের বড় ব্যবধানে পরাজিত করে।
অন্যদিকে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৫-২গোলের ব্যবধানে ম্যাচ হারে লক্ষ্মীপুর যুব সংঘ।
শেখ জামালের পক্ষে মুরসালিন দুটি গোল করেন । এছাড়া একটি করে গোল করেন আশরাফুল, নাজমুল ও নিশান।
লক্ষ্মীপুর যুব সংঘের পক্ষে মাহফুজ ও শাকিল একটি করে গোল করে।
গুরুত্বপূর্ণ এ খেলায় রেফারির দায়িত্ব পালন করেন রেজাউল করিম, প্রণব মুখার্জি, জহিরুল ইসলাম জিন্নাহ। চতুর্থ রেফারি আবুল কাশেম ভোলা। বৃহস্পতিবার চলতি লীগের অরেক গুরুত্বপূর্ণ খেলায় আবাহনী ক্রীড়াচক্র মোকাবেলা করবে শফিউদ্দিন স্মৃতি সংঘের বিরুদ্ধে । বিকেল তিনটায় খেলাটি অনুষ্ঠিত হবে।
(ডিসি/এসপি/ডিসেম্বর ২৯, ২০২১)
