দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে গতকাল বুধবার ২৯ ডিসেম্বর সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পৌর অডিটরিয়ামে বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি জনাব আলতাফ হোসেনের সভাপতিত্বে গৌরবময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী- ২০২১ উপলক্ষে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।

এ সময় ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অনিমেষ রায়, জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরাম এর সহ সম্পাদক নুসরাত তানিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

(ওএস/এসপি/ডিসেম্বর ৩০, ২০২১)