দিলীপ চন্দ, ফরিদপুর : পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে ফরিদপুর পুলিশ লাইনস হাইস্কুলে তিনদিন ব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে।

বুধবার বিকেল ৪টায় পুলিশ লাইন্স হাইস্কুলে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) ফরিদপুর কর্তৃক আয়োজিত পিঠা উৎসব অনুষ্ঠানের উদ্বোধন করেন পুনাকের সভানেত্রী সালেহা পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর (টি.আই) তুহিন লস্করসহ পুলিশের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এ অনুষ্ঠানে ১৬টি স্টলে বিভিন্ন রকমারি নিজেদের তৈরি পিঠা প্রদর্শনী করা হয়েছে। এ সময় স্টলের বিভিন্ন আইটেমের তৈরি পিঠা পরিদর্শন করেন। পিঠা উৎসবে বিকেল থেকে শহরের পুলিশের পরিবার ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্টলে এসেছেন। এ সময় স্টলের রকমারি পিঠার স্বাদ গ্রহণ করেন সেই সাথে পিঠা তৈরীতে নিয়োজিতদের প্রশংসা করেন সুন্দর স্বাদের পিঠা তৈরী করায়। এ আয়োজন বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে।

(ডিসি/এসপি/ডিসেম্বর ৩০, ২০২১)