ফরিদপুরে চেম্বার অব কমার্সের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর চেম্বার অব কমার্সের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ ২০২১ এর শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর রাতে অমিকা ময়দানে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর চেম্বার অব কমার্সের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান বিপিএম সেবা, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক শামীম হক, ফরিদপুর চেম্বার অব কমার্সের নবনির্বাচিত পরিচালক সৈয়দ আলী আশরাফ পিয়ার, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান শামীম, জিয়াউল হাসান মিঠু, শামসুল আলম চৌধুরী, অনুষ্ঠানে উপস্থিত চেম্বার অফ কমার্সের সদস্য বৃন্দ, এবং সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ শাহজাহান।
সভায় বক্তারা একটা ভালো পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য ভোটারদের ধন্যবাদ জানান। তারা বলেন দুই বছর পর পর যাতে এ নির্বাচনটি অনুষ্ঠিত হয় সেদিকে নবনির্বাচিত কমিটিকে নজর রাখতে হবে।
তারা বলেন, আগামী বছর পদ্মা সেতু চালু হলে ফরিদপুরে অনেক শিল্প-কারখানা গড়ে উঠবে। তাছাড়া এতে অনেক লোকের কর্মসংস্থান ব্যবস্থা হবে। এ ব্যাপারে চেম্বার অব কমার্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন।
বক্তারা ফরিদপুরের ব্যাবসা কে কিভাবে আরো উন্নত করা যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাছাড়া ব্যাবসায়ীদের দ্বারা সাধারণ মানুষ জাতে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত না হয়। সে দিকে খেয়াল রাখার জন্য ব্যবসায়ীদের বিশেষভাবে অনুরোধ করেন। তারা এই নির্বাচিত কমিটি সকল ব্যবসায়ীদের পাশে দাঁড়াবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চেম্বার অব কমার্সের পরিচালক ফরিদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির।
(ডিসি/এসপি/ডিসেম্বর ৩১, ২০২১)
