সালথায় প্রথম বুষ্টার ডোজ নিলেন আ'লীগের সভাপতি
আবু নাসের হুসাইন, সালথা : নতুন বছরের প্রথম দিনে ফরিদপুরের সালথায় করোনার প্রথম বুষ্টার ডোজ নিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া। আজ শনিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তিনি এ বুষ্টার গ্রহন করেন।
এর আগে তিনি করোনার ২ ডোজ টিকা নিয়েছেন। টিকা নেওয়ার ৬মাস পরে বুষ্টার ডোজ গ্রহন করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এসএম ইফতেখার আজাদ বলেন, করোনা টিকা দ্বিতীয় ডোজ নেওয়ার ৬মাস পর বুষ্টার ডোজ দেওয়া হচ্ছে। পহেলা জানুয়ারী থেকে বুষ্টার ডোজ প্রদান শুরু করা হয়েছে।
(এএনএইচ/এএস/জানুয়ারি ০১, ২০২২)
