সালথায় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় বছরের প্রথম দিনে উপজেলার সবগুলো প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১ টায় সালথা উপজেলা সদরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও সালথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানসহ সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
(এএনএইচ/এএস/জানুয়ারি ০১, ২০২২)
