মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : ফরিদপুরের মধুখালী উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে পালিত হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) দুপুরে সরকারি আইনউদ্দিন কলেজ সংলগ্ন দলের অস্থায়ী কার্যালয়ে ছাত্রদলের মো. আকিদুল ইসলামের সভাপতিত্বে ও গোলাম সরাফত সরতের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম মহিম, মির্জা রিয়াজ হোসেন, ছাত্রদল নেতা শরিফুল ইসলাম সেতু, ইবনে রাফসানজানী লাইজু, যুবদল নেতা গালিব হাচান রিওন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, মিদুল, রিয়াজ, রানা, কাউছার, সোহান, আহম্মেদ, সজিব ও ইমন। আলোচনা শেষে প্রতিষ্ঠবার্ষিকীর কেক কাটা হয়।

(এম/এসপি/জানুয়ারি ০১, ২০২২)