ফরিদপুরে বঙ্গবন্ধু স্বাধীনতা বইমেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা প্রশাসক চত্বরে বঙ্গবন্ধু স্বাধীনতা বইমেলা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ১লা জানুয়ারি শনিবার রাতে দুটো সংগঠন তাদের অনুষ্ঠান পরিবেশনা করে।
এ সংগঠন দুটি হল আদি ভাব লালনচর্চা কেন্দ্র ও উদীচী শিল্পীগোষ্ঠী। এরমধ্যে মঞ্চে প্রথম অনুষ্ঠান পরিবেশন করেন আদি ভাব লালন চর্চা কেন্দ্র তাদের পরিবেশনায় ছিল লালনগীতি ও বাউল গান। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে গান পরিবেশন করেন এ সংগঠনের শিল্পী রহমান। অনুষ্ঠানটির নির্দেশনা করেন বাউল রূপক শাহ। এরপরে মঞ্চ অনুষ্ঠান করে উদীচী শিল্পীগোষ্ঠী। লুৎফুন নাহার লতা'র পরিচালনায় অনুষ্ঠানে তারা রণ সংগীত সহ দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
(ডিসি/এসপি/জানুয়ারি ০২, ২০২২)
