ভাঙ্গায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব সম্পন্ন
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ এর আওতায় ভাঙ্গা উপজেলার ডা: কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দ উৎসব ৪ জানুয়ারি বুধবার সমাপ্ত হয়েছ।
আজিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, ভাঙ্গা, ফরিদপুর এর সভাপতিত্বে মজিবুর রহমান চৈাধুরী, মাননীয় সংসদ সদস্য ফরিদপুর-৪ প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি উপস্হিত ছিলেন এস, এম, হাবিবুর রহমান, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ভাঙ্গা, ফরিদপুর। এছাড়াও উপস্হিত ছিলেন উপজেলা সমাজসেবা ও প্রতিবন্ধী বিষয়ক অফিসার, ভাংগা, ফরিদপুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মো. সাহিন সুলতান রাজা, জেলা ক্রীড়া অফিসার, ফরিদপুর। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী ও দর্শকবৃন্দ উপস্হিত ছিলেন।
(ডিসি/এসপি/জানুয়ারি ০৫, ২০২২)
