দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) এর ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। 

গোয়ালচামটস্থ চৌধুরী বাড়ির কার্যালয় প্রাঙ্গণে ফরিদপুর সদর উপজেলা কালব এর চেয়ারম্যান মো: ওবায়দুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য উপস্থাপন করেন কালব লিঃ 'গ' অঞ্চলের ডিরেক্টর আরিফ হাসান।
সমবায় নীতিমালা মেনে প্রতিষ্ঠিত কালব শিক্ষকদের কল্যাণে সঞ্চয় ও ঋণদান কর্মসূচি অব্যাহত রেখেছে। সারা বাংলাদেশ দেশে কালব এর শাখা অফিস আছে যা শিক্ষকদের জরুরি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ভবিষ্যতে সদস্যদের ঋণ ভার হালকা করার জন্য কালব এর সেবা মূল্য কমানোর প্রস্তাব পেশ করা হবে বলে তিনি জানান।

সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ও রাজবাড়ি কালব লি: জেলা ব্যবস্থাপক আবদুল আউয়াল, সালথা উপজেলা কালব এর চেয়ারম্যান নরেশ চন্দ্র বিশ্বাস, ভাঙ্গা উপজেলা কালব এর সেক্রেটারি মোহাম্মদ হায়দার হোসেন, কালুখালী উপজেলা কালব এর চেয়ারম্যান মো: রিজাউল ইসলাম, নগরকান্দা উপজেলা কালব সেক্রেটারি মো: রফিকুল ইসলাম টুটুল।

সভায় কালব এর ব্যবস্থাপনা পরিষদের ভাইস চেয়ারম্যান মি: গোপাল চন্দ্র বিশ্বাস, সেক্রেটারি মো: খলিলুর রহমান, ট্রেজারার মি: মনোজিৎ কুমার কুন্ডু, ডিরেক্টর অমর কুমার দত্ত ও ডিরেক্টর ঝর্ণা রানী সাহা আয় ব্যয় হিসাবসহ বিভিন্ন বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন।

এছাড়া সাধারণ সভায় আরো বক্তব্য প্রদান করেন আনছার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আবু জাফর শেখ, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, আমাদের স্কুল মঙ্গলকোট এর প্রধান শিক্ষক আক্কাস হোসেন, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কাশেম প্রমুখ। ফরিদপুর সদর উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ সাধারণ সভায় অংশগ্রহন করেন।

(ডিসি/এসপি/জানুয়ারি ০৭, ২০২২)