দিলীপ চন্দ, ফরিদপুর : বঙ্গবন্ধু ফরিদপুর প্রথম বিভাগ ফুটবল লিগে নিজেদের শেষ খেলা জয় পেল সবুজ সেনা ক্লাব। শুক্রবার বিকেলে তারা প্রতিপক্ষ সফিউদ্দিন স্মৃতি সংঘ কে ১-০ গোলে পরাজিত করে। বিজয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন মিজান।

এদিকে প্রতিযোগিতার শেষ ম্যাচে শনিবার মহাগুরুত্বপূর্ণ খেলায় আবাহনী ক্রীড়াচক্র মোকাবেলা করবে শেখ জামাল ক্রীড়া চক্রের বিরুদ্ধে। টুর্ণামেন্টে বিজয়ী দল এবছর লীগ চ্যাম্পিয়ন হবে।

(ডিসি/এসপি/জানুয়ারি ০৭, ২০২২)