সালথার বারখাদিয়ায় শীতকালীন ব্যাড-মিন্টন টুর্নামেন্ট
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার উপজেলার ভাওয়াল ইউনিয়নের বারখাদিয়া গ্রামে শীতকালীন ব্যাড-মিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বারখাদিয়া মাঠে ১৬ দলীয় এ টুর্নামেন্টের আয়োজন করেন বারখাদিয়া যুব সমাজ।
সমাজ সেবক আওয়াল মাতুব্বারের সভাপতিত্বে ব্যাড-মিন্টন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তরুন সমাজ সেবক ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন। এছাড়া স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত খেলায় বিজয়ী চ্যাম্পিয়ান ও রানার্সআপদের মাঝে দুটি স্মার্ট ফোন বিতরন করেন ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন।
(এএনএইচ/এএস/জানুয়ারি ০৮, ২০২২)
