ফরিদপুরে আতিয়ার রহমানের নবম মৃত্যুবার্ষিকী পালিত
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরে আতিয়ার রহমান এর নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে চর টেপাখোলা উচ্চ বিদ্যালয় এ এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
চর টেপাখোলা স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক বিশ্বম্ভর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এই স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীর পক্ষে এনামুল হক সাইফুদ্দিন, জাহিদ হোসেন, দেলোয়ার হোসেন, তোফাজ্জল হোসেন, ইউসুফ আলী, মহাসচিব হারুন-অর-রশিদ, সিপিবির সভাপতি রফিকুজ্জামান লায়েক, আবুল কালাম আজাদ, ইঞ্জিনিয়ার মোতালেব হোসেন, খেলা ঘরের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আতিয়ার রহমান স্যারের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। এবং তার বিদেহী আত্মার প্রতি শান্তি জানিয়ে মোনাজাত অনুষ্ঠিত হয়।
(ডিসি/এসপি/জানুয়ারি ০৮, ২০২২)
