দিলীপ চন্দ, ফরিদপুর : বঙ্গবন্ধু ফরিদপুর জেলা প্রথম বিভাগ ফুটবল লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শেখ জামাল ক্রীড়াচক্র। শনিবার বিকেলে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত খেলায় তারা প্রতিপক্ষ আবাহনী ক্রীড়াচক্রকে  ২-১ পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

উত্তেজনাপূর্ণ এই খেলার প্রথমার্ধে ৩৭ মিনিটে আবাহনী ক্রীড়া চক্রের পক্ষে ইসমাইল গোল করলে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে আবাহনী ক্রীড়াচক্র।

খেলার দ্বিতীয়ার্ধে উভয় দল গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ফলশ্রুতিতে শেখ জামালের পক্ষে ২১ মিনিটে আশরাফুল গোল করলে খেলায় সমতা আসে।

তবে উভয় দলের খেলোয়ারদের আক্রমনাত্মক ফুটবলের আবাহনী এর পক্ষে ইসমাইল ও শেখ জামালের পক্ষে রুবেলকে আম্পায়ার লাল কার্ড বাকি সময় উভয় দল দশজন করে খেলোয়াড় নিয়ে অংশ নেয় ‌। খেলার ৩২ মিনিটে শেখ জামালের পক্ষে আবুল হোসেন আরেকটি গোল করলে ২-১ গোলের ব্যবধানে জয় লাভ করে অপরাজিত চ্যাম্পিয়ন হয় শেখ জামাল ক্রীড়া চক্র।

খেলা শেষে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন ফরিদপুর কে ক্রীড়া নগর হিসেবে গড়ে তোলা হবে এবং সারা বছর সাথে খেলাধুলা হয় সে ব্যবস্থা করা হবে। তিনি বলেন ফুটবল শুধু দৈহিক শক্তির খেলা নয় এ খেলা ঠান্ডা মাথায় খেলতে হবে। তিনি সারাবছর যাতে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা যায় সে ব্যাপারে ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সবরকম ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে ডক্টর যশোদা জীবন দেবনাথ সিআইপি শেখ জামাল এবং আবাহনী খেলোয়াড়দের ধন্যবাদ জানান এবং তাদের ব্লেজার বানিয়ে দেয়া হবে বলে আশ্বাস দেন । অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফুটবল কমিটির চেয়ারম্যান খায়ের মিয়া। তিনি ফুটবল লিগ ভালোমতো শেষ হওয়ায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতির ভাষণে জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শামীম হক জানান, ফরিদপুরে খেলাধুলার ব্যাপক প্রসার ঘটাতে হবে। সেজন্য সারা বছরই খেলাধুলার আয়োজন করতে হবে। তিনি টুর্নামেন্টে বিজয়ী ও বিজিত দলকে অভিনন্দন জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কামরুজ্জামান কামরুল।

অনুষ্ঠানে এরপর অংশগ্রহণকারী প্রত্যেকটা দলের প্রাইজ মানি প্রদান করা হয় । অনুষ্ঠানে সেরা খেলোয়াড় নির্বাচিত হন শেখ জামাল ক্রীড়া চক্রের নাজমুল, এবং সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন একই দলের আশরাফুল। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল ট্রফি ও প্রাইজমানি লাভ করেন।

উল্লেখ করা যেতে পারে গত ২২ শে নভেম্বর থেকে বঙ্গবন্ধু ফরিদপুর প্রথম বিভাগ ফুটবল লিগের খেলা গুলি শেখ জামালই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

(ডিসি/এসপি/জানুয়ারি ০৮, ২০২২)