সালথায় পুলিশের অভিযানে ৫ আসামী গ্রেফতার
আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের সালথা থানা পুলিশের অভিযানে বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টের ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
সালথা থানা পুলিশ জানায়, সালথা জিআর ৯৫/২১ পরোয়ানাভুক্ত আসামী মোঃ বিল্লাল সরদার (২৭), পিতা-মোঃ কাদের সরদার, সাং-আটঘর এবং সালথা জিআর ৯২/১৩ এর পরোয়ানাভুক্ত আসামী বিদ্যুৎ (৩৩), পিতা-মোঃ রাজেক মোল্যা , ফরিদ মিয়া (৩৬), পিতা-আক্কাস মিয়া, মিন্টু মোল্যা (৪২), পিতা-রাজেক মোল্যা ও হেমায়েত মাতুব্বর (৪২), পিতা-মৃত কালা মাতুব্বর, সর্ব সাং- কাগদী, থানা-সালথা, জেলা ফরিদপুরগনকে গ্রেফতার করা হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসিকুজ্জামান বলেন, পরোয়ানাভুক্ত ৫ আসামীকে গ্রেফতারপূর্বক শনিবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
(এএনএইচ/এএস/জানুয়ারি ০৮, ২০২২)
