পেটের ভেতর করে ইয়াবা পাচার, আটক ৩
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালীগ্রাম বাসস্ট্যান্ড এলকার এক্সপ্রেস হাইওয়ের উপর থেকে সিএনজি থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃত তিনজন হলেন নূর মোহাম্মদ, ছোটন দাশ ও আমির হোসেন। এদের মধ্যে প্রথম দু জনের বাড়ি কক্সবাজারের উখিয়া অপর জনের বাড়ি ভাঙ্গা উপজেলার বড়দিয়া এলাকায়।
পরে তিনজনকে এক্সরে করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের কাছে নিয়ে আসা হয়। এক্স-রে রিপোর্টে একজনের পেটে ক্যাপসুল শনাক্ত করা হয়। পরবর্তীতে ২৫ টি ক্যাপসুল বের হয়ে আসে মলদার দিয়ে।
এই বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের সাব-ইন্সপেক্টর আজাদ বলেন, ইয়াবা পরিবহনের জন্য ইয়াবা ব্যবসায়ীরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করেন। এদের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় কারনে এদের আটক করে এক্সরে করা হয় এর পরে বের হয়ে আসে এদের পেটে ক্যাপসুলের ছবি ।
এই বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহাসিন বলেন, পুলিশের একটি দল তিন জন কে আটক করে নিয়ে আসেন এর পরে তাদের এক্সরে রিপোর্ট দেখে একজনের পেটে ফরেন বডি শনাক্ত হয়। পরবর্তীতে তাদের তিনজনকে প্রয়োজনী ঔষধ দেওয়া হয়। পরবর্তীতে তাদের একজনের থেকে একে একে বের হয়ে আসে ক্যাপসুল ।
এই বিষয়ে ভাঙা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা বলেন, ভাঙ্গা থানা পুলিশের সদস্যরা মালীগ্রাম বাসস্ট্যান্ড এক্সপ্রেস হাইওয়ের উপর থেকে সন্দেহ বশত আটক করা হয়।
তিনি আরো বলেন, পরবর্তীতে তাদের তিনজনের এক্সরে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, ডাক্তাররা রিপোর্ট দেখে পেটের ভিতরে বাহিরের কিছু নিশ্চিত করেন। পরবর্তীতে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হলে একজনের পেট থেকে একে বের হয়ে আসে ক্যাপসুল।
(ডিসি/এসপি/জানুয়ারি ১০, ২০২২)
