মধুখালীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : ফরিদপুরের মধুখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালামের ব্যক্তিগত উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মধুখালী পাটবাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা মহিলা আয়োমীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম ।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী পৌর কাউন্সিলর রেহেনা পারভীন, উপজেলা মহিলা আওয়ামীলীগের শামসুননাহার নিহার, তুরিন শাহরিয়ার, মিলি ইসলাম, খুকু বেগম, শুক্লা ভৌমিক ও প্রীতি কনা ভাদুরীসহ প্রমুখ। প্রায় দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
(এম/এসপি/জানুয়ারি ১১, ২০২২)
