ফরিদপুরে ইয়াবাসহ গ্রেফতার ১
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের ৪৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ প্রদত্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাননীয় পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার-ইনচার্জ, ডিবি ফরিদপুর এর নেতৃতে ডিবির একটি চৌকস দল ১১ জনুয়ারি রাত পৌনে আটটায় ফরিদপুর কোতয়ালী থানাধীন মাচ্চর কোওরপুর আব্দুর রহমান বেপারীর চা দোকানের সামনে অভিযান পরিচালনা করে শাহিন শেখ (৩০), পিতা-আব্দুর রশিদ শেখ, মাতা-দুলি বেগম, বাড়ী: রঘুনন্দনপুর, থানা-সদর , জেলা-রাজবাড়ীকে ৪৫ (পয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালি থানায় মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে|
(ডিসি/এসপি/জানুয়ারি ১২, ২০২২)
