৫০ বছর পর শনাক্ত হলো শহীদ বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের কবর
মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর পর শনাক্ত হলো বীর মুক্তিযোদ্ধা শহীদ মোঃ খলিলুর রহমান এর কবরস্থান। এই বীর মুক্তিযোদ্ধা তৎকালীন সেনাবাহিনীর সদস্য। তার মুক্তিবার্তা-১০৮০৪০০৭০। এই বীর মুক্তিযোদ্ধার পিতার নাম মোঃ ইয়ার উদ্দিন ফকির, বাড়ী ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে।
১৯৭১ খ্রিষ্টাব্দের ১৪ ডিসেম্বর মিত্র বাহিনীর ট্যাংকারের উপরে বসে তাঁদের পথ দেখানোর সময় পাকবাহিনীর শেলের আঘাতে তারাপুর গ্রামে শহীদ হন। পরবর্তীতে তাঁর লাশ গড়াই নদীর পশ্চিমে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের কমলাপুর গোরস্থানে সমাধিত করা হয়। দীর্ঘ ৫০ বছরে কবরটি শনাক্ত হয়নি।
স্বাধীনতার ৫০ বছর পর সম্প্রতি ড.জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে শহীদ বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের সহযোদ্ধা এবং স্থানীয় ব্যক্তিবর্গ উক্ত খবরটি শনাক্ত করেন।
উক্ত কবর শনাক্ত স্থানে উপস্থিত ছিলেন, শহীদ বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের লাশ বহনকারী বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ হাসান শেখ। শ্রীপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা জনাব রুহুল আমিন। গোরস্থান কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ জনাব গোলাম রসুল, নাকোল কলেজের প্রভাষক জনাব মিজানুর রহমান, জনাব মোস্তাফিজুর রহমান পলাশ, জনাব খুরশিদ আলম । জনাব মাসুম পারভেজ, সাধারণ সম্পাদক ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটি, সুভাষ চন্দ্র বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ডুমাইন ওয়েফেয়ার সোসাইটি, মো: সজীব মোল্যা, প্রকাশ এবং প্রকাশনা সম্পাদক ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটি মোঃ খালিদ হোসেন প্রমুখ।
(এম/এসপি/জানুয়ারি ১৫, ২০২২)
