ভাঙ্গায় ডিএসএফ’র টাকা বন্টনে মিথ্যা অপপ্রচার নিয়ে সংবাদ সম্মেলন
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কীম (ডি.এস.এফ) এর টাকা বন্টন নিয়ে মিথ্যা অপপ্রচার চালানো প্রতিবাদে সংবাদ সম্মেলন রবিবার অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, এর আগে এই মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কীম নিয়ে ফেসবুক দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ক্রাইম রিপোর্টার শহীদুল ইসলাম ও ভাঙ্গার আলো পত্রিকার স্টাফ রিপোর্ট মনির হক মোল্লা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। তার কারনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহাসিন ফকির এই দুজনের নামে আইসিটি আইনে মামলা দায়ের করেন।
আজ সাংবাদিক সম্মেলন করে মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কিম এর সামগ্রিক বিষয় তুলে ধরেন। এই সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলাম, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহাসিন ফকির সহ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী।
অনুষ্ঠানে মাতৃ ভাউচার স্কিম এর ফান্ড ব্যাংকিং চ্যানেল এর প্রক্রিয়া কি ভাবে সম্পূর্ণ হয় তা তুলে ধরে হয়।
এই বিষয়ে উপজেলা স্বাথ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মহাসিন বলেন, আমি এবং ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কোন কর্মকর্তা এই মাতৃ স্বাস্থ্য ভাউচার স্কিম এর টাকা উত্তোলন বা আত্মসাত করি নাই। তা ছাড়া এর কোন সুযোগ নেই যেহেতু এখন এটা অটোমেটিক ভাবে মোবাইল ব্যাংকিং (ডাচ্-বাংলা) রকেটের মাধ্যমে প্রেরণ করা হয়। এই দুই ভদ্রলোক মিথ্যা ও অপপ্রচার চালিয়ে আমার সামাজিক ভাবে সুনাম নষ্ট করেছেন।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিম উদ্দিন বলেন, কোন কর্মকর্তার বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তা আগে একটু তদন্ত বা বিচার বিশ্লেষন করে দেখবেন যে এই অভিযোগ সত্য কিনা। ব্যাক্তিগত আক্রোশ বা অবৈধ সুবিধা লাভের উদ্দেশ্যে কারো বিরুদ্ধে মানহানিকর কোন পোস্ট বা নিউজ করবেন না ।
(ডিসি/এসপি/জানুয়ারি ১৭, ২০২২)
