শতাধিক শীতার্ত মানুষের মধ্যে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ
কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। তীব্র শীতে রবিবার (২৩ /০১/২০২২) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত শীতার্ত অসহায়, দুস্থ, ছিন্নমূল মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করেন ইউএনও মো. রেজাউল করিম। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়।
উপজেলার বিভিন্ন আশ্রয়ন প্রকল্প, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, গুচ্ছগ্রাম, ফেলাননগর, বারাংকুলা, সৈয়দপুর, চতুলসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ইউএনও মো. রেজাউল করিম প্রকৃত শীতার্ত মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করেন। বৃষ্টির মধ্যে রবিবার গভীর রাত পর্যন্ত কম্বল বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, উপজেলা প্রকৌশলী মো. রাশেদ ইকবাল প্রমুখ।
(কেএফ/এসপি/জানুয়ারি ২৪, ২০২২)
