আবু নাসের হুসাইন, সালথা : ফরিদপুরের সালথায় আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাছলিমা আকতারের সভাপতিত্বে এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম ইফতেখার আজাদ, সালথা থানার অফিসার ইনচার্জ মো. আশিকুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যাসহ সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

(এএনএইচ/এএস/জানুয়ারি ২৫, ২০২২)