নগরকান্দায় ও এম এস এর চাউল ও আটা বিক্রি শুরু
প্রসেনজিৎ বিশ্বাস, নগরকান্দা : ফরিদপুর নগরকান্দা পৌরসভায় বুধবার সরকারের খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন গত বৃহস্পতিবার থেকে উপজেলা ও পৌরসভা পর্যায়ে ও এম এস কার্যক্রম শুরু হয়েছে। বিগত বছরগুলোয়ও এ কার্যক্রম অব্যহত ছিল। দেশের করোনা পরিস্থিতি ও চাউল আটার দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সরকারের খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে জেলা শহরে ট্রাকে ও উপজেলা পৌর এলাকায় একাধিক ডিলারের মাধ্যেমে ন্যায্য মূল্যের চাউল ও আটা বিক্রি শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় নগরকান্দা পৌরসভার বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করছেন। ডিলার মো. বাবুল মাতুব্বর, উপজেলার হাসপাতাল রোডে, উল্লেখযোগ্য সাধারণ মানুষ তা সুশৃঙ্খলভাবে নিয়ম মেনে লাইনে দাঁড়িয়ে কিনছেন।
সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে এ সকল স্থান থেকে চাউল আটা পাওয়া যাবে। ও এম এস প্রতি কেজি চালের দাম ৩০ টাকা ও আটার দাম ১৮ টাকা। একজন সর্বোচ্চ পাঁচ কেজি করে আটা ও চাল কিনতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।
(পিবি/এএস/জানুয়ারি ২৬, ২০২২)
