সালথায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান
সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুদিয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। বুধবার বিকালে ভাবুকদিয়া গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত জামাল শেখের পরিবারের পাশে দাঁড়ান ও খোঁজখবর নেন তিনি। এসময় যুবলীগ নেতা বাকি বিল্লাহ সহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, গত রবিবার বিকালে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে অগ্নিকান্ডে জামাল শেখের ১টি ঘর পুড়ে যায়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছেন। এতে ওই পরিবারের ব্যাপক ক্ষতি সাধন করেন। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর ছুটে ভাবুকদিয়া গ্রামে। তিনি এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান ও সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
(এএনএইচ/এএস/জানুয়ারি ২৬, ২০২২)
