দিলীপ চন্দ, ফরিদপুর : পল্লী  প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ অলিয়ার রহমান খান আজ ৩১ জানুয়ায়ী পল্লী প্রগতি সহায়ক সমিতির ফরিদপুর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক ম্যানেজার কনফারেন্সে বলেছেন, আমি এই সমিতিকে সুদীর্ঘ ৪০ বছর যাবৎ তিল তিল করে গড়ে তুলেছি। এই সংস্থাকে ইতিপূর্বেও অনেক বার ধংস করার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু তারা পারে নাই, পারবেও না। বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন করতে যুদ্ধে গিয়েছিলাম, দেশ স্বাধীন করে বসে থাকেনি। জীবনের এই শেষ বয়সে সংস্থার কর্মকান্ডকে সারাদেশে ছড়িয়ে দিতে হবে। সকল কর্মকর্তা ও কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই সংস্থা আমাদের সকলের। তিনি আরও বলেন, সংস্থাকে আগে রক্ষা করতে হবে। সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে সমিতিকে এগিয়ে নিতে হবে।

পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ অলিয়ার রহমান খান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস ক্লাব এর সিনিয়র সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ, সমিতির পরিচালক (প্রশাসন) ইফাত আরা ফারজানা, এসিএম বাহারুল ইসলাম,জামাল সরদার, বুনিয়াদী স্কুলের শিক্ষক ফারুক হোসেন, শুকুর মিয়া, জোনাল ম্যানেজার রেজাউল করিম, ম্যানেজার মো: জাহাঙ্গীর, এমডি সিদ্দিক, সুরুজ মিনহা, সুরাফ শেখ, মিজানুর খান প্রমুখ কর্মকর্তাবৃন্দ। সভা সঞ্চালনা করেন জোনাল ম্যানেজার শেখ মিজানুর রহমান।

(ডিসি/এসপি/জানুয়ারি ৩১, ২০২২)