কানাইপুর বাজার বণিক সমিতির নির্বাচন জমে উঠেছে
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদরের বাণিজ্যিক অন্যতম কেন্দ্র কানাইপুর বাজার বণিক সমিতির নির্বাচনকে ঘিরে বিভিন্ন ব্যবসায়িক প্রার্থীরা পুরো বাজার ও সংশ্লিষ্ট এলাকায় গণসংযোগ চালাচ্ছেন এবং তারা ভোট প্রার্থনা করছেন। ১৭ টি পদে এবারের নির্বাচন করছেন ৩৯ জন প্রার্থী। ভোটারা তাদের রায় প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব তৈরি করবেন। এই নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা করছেন ফরিদপুর জেলা কৃষক লীগের নেতা জেলা পরিষদের সদস্য শেখ আখতার আম মার্কা নিয়ে সাম্প্রতিক তিনি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।
অপরদিকে তার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ার মার্কা নিয়ে হেলাল মিয়া ও সভাপতি পদে অপর প্রার্থী লিয়াকৎ আলি মাতুব্বর চাকা মাকা। সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা করছেন কানাইপুরের ঐতিহ্যবাহী পরিবার শিকদার বাড়ির সন্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য রঘুনাথ শিকদার নিমাই দোয়াত কলম প্রতীকে তিনি ব্যবসায়ী ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে এছাড়াও প্রার্থিতা করছেন সোহেল আরমান ছাতা মার্কা, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ তুষার খান খেজুর গাছ মার্কা, এছাড়া দপ্তর সম্পাদক পদে প্রার্থীতা করছেন মোহাম্মদ শোয়েব ইসলাম (বাপ্পী) মোরগ মার্কা, দপ্তর সম্পাদক, অর্থ সম্পাদক পদে দীপঙ্কর ঘোষ হাঁস মার্কা অপর প্রার্থী আবুল কালাম আজাদ কলস মার্কা, ক্রীড়া সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ হাসান খান ফুটবল মার্কা প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোহাম্মদ সোলেমান শেখ বাঘ মার্কা, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী মোঃ মনির হোসেন শাহীন টেবিল মার্কা, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ সাকিব আহমেদ সেকেন মই মার্কা, প্রতিদ্বন্দী মোঃ কামরুজ্জামান রফিক জাগো মার্কা, অপর প্রার্থী ইলিয়াস মোল্লা সিলিং ফ্যান মার্কা, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক পদে মনির হোসেন শাহীন,যুগ্মসাধারণ সম্পাদক পদে আশুতোষ বারই আপেল মার্কা, রাজু সেখ টিউবওয়েল মার্কা, শফিকুল ইসলাম খোকন কম্পিউটার মার্কা,এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ফরিদ মোল্লা টেলিফোন, সাদিক হোসেন বই মার্কা,জাকির হোসেন টেলিভিশন মার্কা, বিপ্লব শেখ ট্রাক মার্কা, মোহাম্মদ আমির মিয়া উড়োজাহাজ মার্কা, ওসমান বেপারী কেটলি মার্কা, নাসির হুসাইন দেওয়াল ঘড়ি মার্কা, বকুল মিয়া গাজর মার্কা, শাহজাহান মোল্লা গেলাস মার্কা, সদস্য পদে আব্দুল সত্তার লাটিম মার্কা, ভাগ্য সরকার হেরিকেন মার্কা মোশারফ সেক গাভী মার্কা, মনির হাওলাদার ঘোড়া মার্কা।
কানাইপুর বাজার বণিক সমিতির নির্বাচন নিয়ে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের মধ্যেও নানা কৌতূহল আশা-আকাঙ্ক্ষা রয়েছে। দীর্ঘদিন ধরে বাজারের ভগ্নদশা নানা সমস্যা দূর হয়নি, এবারের নির্বাচনে বাজার সমস্যা নিরসনে বেশকিছু বিষয় উঠে এসেছে । সভাপতি আকতার হোসেন তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন এযাবৎকাল আমরা নিয়েছি কানাইপুরকে কিছু দিতে পারিনি, আজ সময় এসেছে কানাইপুর কে কিছু দেবার।
কানাইপুরের ঐতিহ্যবাহী বাজার থেকে নান পণ্য রপ্তানি হয়ে থাকে অথচ বাজারের ব্যবস্থা এবং নানা সমস্যায় আক্রান্ত থাকে আমি নির্বাচিত হতে পারলে বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তায় বৃষ্টির জন্য সিসি ক্যামেরা স্থাপন এবং বাজারে সড়ক দখল করে অবৈধ স্থাপনা তার শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ব্যবসায়ীদের নানা উন্নয়নে কাজ করব। অন্যদিকে ঐতিহ্যবাহী কানাইপুরের এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রঘুনাথ শিকদার নিমাই অঙ্গীকার ব্যক্ত করেছেন কানাইপুর বাজারের জলাবদ্ধতা অনুন্নত সড়ক এবং ব্যবসায়ীদের মধ্যে শৃঙ্খলা মধ্য দিয়ে বাজার ব্যবস্থাপনা এবং উন্নয়ন দৃষ্টিনন্দন করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। সাধারণ ভোটারেরা যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তা হলে ব্যবসায়ীদের উন্নয়নের কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন । সেই সাথে তিনি বলেন কানাইপুরের মানুষের পাশে সিকদার পরিবার দীর্ঘদিন ধরে কাজ করছে আগামী দিনে কাজ করবে।
আগামী ৬ ফেব্রুয়ারি কানাইপুর বাজার বণিক সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রতিদিনই বাজারের বিভিন্ন চায়ের দোকান ময়দানে আলোচনা তিন বছরের জন্য কে হচ্ছেন ঐতিহ্যবাহী কানাইপুর বাজার ব্যবসায়ীদের নেতা। ৬ ফেব্রুয়ারি ভোটারদের ভোট প্রয়োগের মাধ্যমে বাজার কমিটির ত্রি বার্ষিক নির্বাচনে কে ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা। ভোটার অন্তর্ভূক্তকরণের ক্ষেত্রে বিভিন্ন ব্যবসায়ীরা জানান ট্রেড লাইসেন্স ভক্ত প্রকৃত ব্যবসায়ীদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত। কিন্তু এবার ট্রেড লাইসেন্স ছাড়াও অনেকে ভোটার হয়েছেন। আগামীতে সত্যিকারের ব্যবসায়ীদের ভোটার করার অনুরোধ জানিয়েছেন সাধারণ ভোটাররা।
(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২২)
