সালথা প্রতিনিধি : ফরিদপুর স্টেডিয়ামে কিং কারাতে বাংলাদেশের আয়োজনে গত ২৮ জানুয়ারি ২০২২ ইং তারিখে ২য় কিং কারাতে প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়। সালথা উপজেলা কারাতে দল এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। উক্ত প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে সালথা উপজেলা কারাতে দল ৩টি স্বর্ণ পদক, ৭টি রৌপ্য পদক ও ১৫টি তাম্র পদক সহ মোট ২৫টি পদক অর্জন করে।

সালথা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতার মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে তার নিজ কার্যালয়ে উপজেলার সকল কারাতে ছাত্রীদের অভিনন্দন জানান। কারাতে প্রশিক্ষণার্থীদের উক্ত পদক ও তাদের অর্জিত কারাতে বেল্ট পরিয়ে দেন। এসময় কারাতে প্রশিক্ষক জহিরুল ইসলাম আলী উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সকল প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেন, আরও ভালো কিছু করার জন্য ভালো করে অনুশীলন করে সামনে এগিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করতে হবে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০১, ২০২২)