মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের উথলী আমডাংগা গ্রাম নিবাসী মধুখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ আব্দুর রহমান মোল্যা (৭০) মঙ্গলবার দিবাগত রাত ৮টায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। বুধবার বাদ জোহর আমডাঙ্গা কাজি সিরাজুল ইসলাম বালিকা বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা ও রাষ্ট্রীয় মর্যাদা শেষে আমডাঙ্গা গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। 

রাষ্ট্রীয় মর্যাদা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশামসনের পক্ষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামিম আরা ও মধুখালী থানার একদল পুলিশ বাহিনীর সদস্য, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার খুরশীদ আলমভ’ইয়া, সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মীর নাজমুল হক, সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও বীরমুক্তিযোদ্ধাবৃন্দ।

(এম/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২২)