ফরিদপুর থিয়েটারের ৩৪ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর থিয়েটারের ৩৪ বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ফরিদপুর থিয়েটারের প্রয়াত সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি কাজী আমিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান, ফরিদপুর সাহিত্য সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল, এডভোকেট বশির আহমেদ চৌধুরী, এডভোকেট শিপ্রা গোস্বামী, ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ, ম আহমেদ নিজাম, কাজী গোলাম মহিউদ্দিন তসলিম, ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, প্রসেনজিৎ পাল প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ সাইফুল ইসলাম মিলন। অনুষ্ঠানে পরবর্তী পর্বে কেক কাটা অনুষ্ঠিত হয়।
(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২২)
