কানাইপুরে শামীম হকের আর্থিক সহায়তায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর সদরের কানাইপুরে শামীম হকের আর্থিক সহায়তায় ও কানাইপুর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম কামাল এর উদ্যোগে অসহায় দু:স্থ্য শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে।
আজ বুধবার ফরিদপুর সদরের কানাইপুর স্কুল প্রাঙ্গণে শামীমাকে সহায়তায় ৫ শতাধিক শীতার্ত নারী পুরুষের মাঝে শীত বস্ত্র স্বরুপ উন্নতমানের কম্বল বিতরণ করা হয়।
উক্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে কানাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলী মিনুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, অম্বিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নিলু, মোঃ শাহজাহান মোল্লা হেডমাস্টার কানাইপুর হাই স্কুল, মাহমুদা বেগম ফরিদপুর জেলা মহিলা লীগ, আব্দুল জলিল ভারপ্রাপ্ত কর্মকর্তা কোতোয়ালি থানা, এডভোকেট স্বপন সাহা এপিপি জজ কোট ফরিদপুর, কানাইপুর দীনেশ শিকদার বিদ্যাপীঠের পরিচালক সুবীর সিকদার, আলিআজগার মানিক ফরিদপুর জেলা যুবলীগ, সেক আক্তার সদস্য ফরিদপুর জেলা পরিষদ।
এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন কানাইপুর ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগ সহ সহ আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ০২, ২০২২)
