বিনোদন ডেস্ক : ‘রাত জাগা ফুল’ সিনেমা বাংলাদেশে মুক্তি পায় গত বছরের শেষদিন ৩১ ডিসেম্বর। এখন সিনেমাটি চলছে হলে। জনপ্রিয় অভিনেতা ও পরিচালক মীর সাব্বির প্রথমবারের মতো এই ছবি দিয়ে বড় পর্দার পরিচালক হিসেবে নাম লেখালেন। তিনি দিলেন নতুন সুখবর। তার ছবিটি এবার মুক্তি পেতে যাচ্ছে বিদেশে।

তিনি বলেন, ‘রাত জাগা ফুল’ সিনেমা প্রথম ফ্রান্সের প্যারিস দেখানো হবে। তারপর অস্ট্রেলিয়ায় সিডনি দেখানো হবে। তার ধারাবাহিকতায় সুইজারল্যান্ডে যাবে। তাছাড়াও আমেরিকা, মালয়েশিয়া ও মধ্য প্রাচ্যের দেশগুলো থেকে ‘রাত জাগা ফুল’ সিনেমা দেখার আগ্রহ দেখাচ্ছেন দর্শক।

প্রতিদিন বলছে ছবিটি মুক্তি দিতে। আমরা ধীরে ধীরে সেই দেশগুলোতেও দেখানোর ব্যবস্থা করবো।’

মীর সাব্বির আরও বলেন, ‘আমি কখন চিন্তা করি নাই। এই ‘রাত জাগা ফুল’ সিনেমা এভাবে দর্শক গ্রহণ করবে। ভালোবাসা দিবস উপলক্ষে আবার বেশ কিছু সিনেমা হলে মুক্তি দিবে হল মালিকরা। আমি দর্শককে বড় পর্দায় দেখাতে চেষ্টা করছি সিনেমাটা। তারপর ওটিটি প্ল্যাটফর্মে দেখাতে চাই।’

‘রাত জাগা ফুল’ সিনেমাটি পরিচালনার পাশাপাশি এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। আরও আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী, শর্মিলী আহমেদ, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু প্রমুখ।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৮, ২০২২)