ধামরাইয়ে ‘রক্তাক্ত বর্ণমালা’ মঞ্চায়িত
দীপক চন্দ্র পাল, ধামরাই : শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ধামরাই উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে দিবসটি পাল করেছে।
একুশের মধ্যরাতে শহীদ মিনারে পুস্প স্তবক অর্পণ সন্ধ্যায় আলোচনা সভা ও ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে লেখা মানিকগঞ্জ ড্রামা সার্কেলের পরিবেশনায় নাটক “রক্তাক্ত বর্ণমালা”মঞ্চায়িত হয়েছে উপজেলা মুক্ত মঞ্চে।
সোমবার সন্ধ্যায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধামরাইয়ের এমপি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামরাইয়ের ইউএনও হোসাইন মহাম্মদ হাই জকী ।উপস্থিত ছিলেন উপজেলা সহকারী খমিশনার (ভুমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইসতিয়াক আহম্মেদ সহ অনেকে।
অলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা একুশের গান পরিবেশন করেন।
এর পর রাতে মানিকগঞ্জ ড্রামা সার্কেলের পরিবেশনায় আসাদ কাদেরের লেখা ও ইঞ্জিনিয়ার এম শহিদুল হকের পরিচালনায় ধামরাই উপজেলা মুক্ত মঞ্চে পরিবেশিত হয়েছে “রক্তাক্ত বর্ণমালা” নাটক। শিশু অভিনয় শিল্পী তুলি সহ ১৫ জন অভিনয় শিল্পী অংশ গ্রহন করেন। বাংলা ভাষার দাবী ও তার সংগ্রামের ইতিহাস ফুটে উঠেছে এ নাটকে। প্রচুর শ্রোতা দর্শক উপভোগ করেন এ নাটকটি।
(ডিসিপি/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২২)
