মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে প্রধানমন্ত্রী ঘোষিত আগামী ২৬ ফেব্রুয়ারী দেশব্যাপী অনুষ্ঠিত "একদিনে এককোটি" কোভিড-১৯ টিকাদান কর্মসূচি বাস্তবায়নে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জনসচেতনতামূলক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে কর্মসূচি বাস্তবায়নে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।

জানা যায়, দেশব্যাপী প্রাণঘাতী করোনা সংক্রমণ রোধে ভ্যকসিন কর্মসূচি বাস্তবায়ন ও টিকা গ্রহণে সাধারণ মানুষকে উদ্ভুদ্ধ করতে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মসূচির আয়োজন করা হয়।

মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে র্যালীটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ।

কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান জানান, গণটিকা কার্যক্রমে ১৮ বছর ও তদুর্ধে যেকোনো নাগরিক রেজিস্ট্রেশন ছাড়াই শুধু মোবাইল নম্বর দিয়ে কোভিড-১৯ টিকা গ্রহণ করতে পারবেন।

(একে/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০২২)